রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ বাড়তে পারে রাতের তাপমাত্রা কবিতা: রহমত থেকে নির্বাসন ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী মিলন সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে প্রতিমন্ত্রী শরীফুল আলম অন্য দেশের সাথে সম্পর্ক করা নিয়ে ভাবছে আমিরাত

কবিতা: রহমত থেকে নির্বাসন

ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জহির
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
Share Now

রহমত থেকে নির্বাসন
— ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জহির

নিঃসঙ্গতা—
ভিড়ের মাঝে একা হওয়া নয়;
নিঃসঙ্গতা তখনই,
যখন হৃদয় তার রবকে হারায়।

তুমি ভুলে গেলে—
যে তোমায় অস্তিত্ব দিল,
যে প্রতিটি শ্বাসের হিসাব রাখে,
যে নীরবে ঢেকে রাখে তোমার অপরাধ।

তার পরিবর্তে, তুমি লিপ্ত
ব্যক্তিপুজা, দলপুজা, মাজার পুজা,
গোস্টি পুজা, শক্তিপুজায়—
হৃদয় হারিয়েছো অচেতন মোহে।

তারপর নেমে এলো
নিঃশব্দ এক ঘোষণা—
“তারা আল্লাহকে ভুলে গিয়েছিলো,
তাই আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছিলেন।”
(সূরা আত-তাওবাহ, আয়াত ৬৭)

এ কোনো বজ্রপাত নয়,
তবু তার চেয়ে ভয়ঙ্কর—
এ এক দূরত্ব,
যেখানে আলো পৌঁছায় না,
দোয়া ফিরে আসে শূন্য হাতে।

মানুষের বিস্মৃতি ক্ষণিক,
সময় তাকে মুছে দেয়;
কিন্তু এই বিস্মৃতি—
খুলে দেয় অনন্ত অন্ধকারের দরজা।

হে পথহারা আত্মা,
তুমি দূরে যাওনি—
তোমার হৃদয়ই পথ হারিয়েছে।

এক ফোঁটা অনুতাপ,
একটি ফিরে আসা—
আর দেখো,
নীরবে খুলে যায় সব দরজা।

কারণ—
তিনি দূরে সরে যান না;
দূরে সরে যায় মানুষই।
আর যে ফিরে আসে,
সে কখনোই চিরতরে হারায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category