শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক রাজশাহীতে সিপিবির গণজমায়েত: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ডাক হিরার মেয়ের বিয়ে উপলক্ষে যুবদলের আর্থিক উপহার চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ দলমত নির্বিশেষে সবাইকে সরকারি সুবিধা নিশ্চিতের নির্দেশ এমপি মিলনের মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন, গাছ কাটা-পুকুর ভরাট বন্ধের দাবি মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

ঠিকাদারদের কারণে ক্ষতিগ্রস্ত হলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

Reporter Name
  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
জাতীয় সংসদ ভবনফাইল ছবি
Share Now

সরকারি প্রকল্পে ঠিকাদারদের কারণে কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে অনুমিত হিসাব–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিভিন্ন মন্ত্রণালয়কেও চিঠির অনুলিপি দিয়ে জানানোর সুপারিশ করেছে কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। পর্যটন করপোরেশনের চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করে কমিটি। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মেরামতকাজ রাজস্ব খাত থেকে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান ও খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category