নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির নেতা মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ। কোষাধ্যক্ষের দায়িত্বসহ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে এস.এম. সাইফ মুস্তাফিজকে। অন্য যুগ্ম সদস্যসচিবরা হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৪ জনকে। তারা হলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন এই কমিটির মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice