৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী মহানগর বিএনপি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু।

এ সময় বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে প্রস্তুতি কার্যক্রমে অংশ নেন বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন।

এ ছাড়া বোয়ালিয়া থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ৫ আগস্টের সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice