দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে দেশের স্কুল পর্যায়ের (১২–১৪ বছর বয়সী) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর ARC Global Taekwondo Academy-তে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ উদ্যোগ গৃহীত হয়েছে। সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষকরা অংশ নেন।
সভায় জানানো হয়, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল ও মাদ্রাসার ক্রীড়া কার্যক্রমে নতুন ইভেন্ট হিসেবে তায়কোয়ান্দো অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় স্কুল তায়কোয়ান্দো প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক, আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও জাতীয় দলের কোচ মোঃ কামরুজ্জামান চঞ্চলের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়। তিনি জানান, রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তায়কোয়ান্দো প্রশিক্ষণ ও কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তায়কোয়ান্দো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
মত বিনিময় সভায় বিশেষভাবে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ-এর কোরিয়ান ভাষার প্রফেসর অজিয়ন।
উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. নাঈম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী অধ্যাপক মো. সুলতান সামসুদ্দীন সোনা ও সহকারী অধ্যাপক শেফালী সরেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. সবুজ হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কম্পিউটার অপারেশন ম্যানেজার মো. বিপুল হাসান, রাজশাহী বি.বি হিন্দু একাডেমীর সহকারী শিক্ষক মো. নাহিদ হাসান রোকন।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আশাদুজ্জামান, মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুন, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. হাসানুজ্জামান, অগ্রণী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার, রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (অব.) মো. আ. ছালাম সরকার, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা আখতার জাহান, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মো. মাহফুজ রেজা, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক আবু বক্কর হায়দার, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান।
সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা এ উদ্যোগের প্রতি ইতিবাচক মতামত ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়ায় সম্পৃক্ত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।