বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года নওগাঁর ধামুইরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটায় জরিমানা নওগাঁ নিয়ামতপুরে আলোচিত ৪ হত্যার আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ ফুলের রঙে বসন্ত বিদায়, রাবি ক্যাম্পাসে মোহনীয় সাজ রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বিদ্যুৎ সংকটে বন্ধ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নওগাঁর ধামুইরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
নওগাঁর ধামুইরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা
Share Now

নওগাঁর ধামইরহাট উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ মালেকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ন্যাশনাল পেট্রোল পাম্পে তেল পাচারের গুঞ্জনের সংবাদ প্রচারের জন্য গেলে সেখানে তাকে এলোপাতাড়ী মারপিট করে স্থানীয় পাম্পের পেটোয়া বাহিনী,ভাংচুর করা হয় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে ৪০ হাজারের অধিক টাকা।

এই ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ধামুইর উপজেলা শাখার সভাপতি এম এ মালেক।

উপজেলার এই সিনিয়র সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফুসে ওঠে ধামইরহাট সহ জেলার সকল সাংবাদিক সমাজ, তীব্র প্রতিবাদে সরগড়ম সামাজিক যোগাযোগ মাধ্যম।

জানা গেছে,ধামইরহাট পুর্ব বাজারে ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং স্টেশনে তেলবাহী লড়িতে পাম্প মালিক কর্তৃক কিছু তেল রেখেই তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন খবরের গুঞ্জনে ও স্থানীয়দের আহবানে ২২ এপ্রিল সকাল ৮ টায় ঘটনাস্থলে ছুটে যান দৈনিক ভোরের দর্পন ও সকালের সময়ের ধামইরহাট প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন ধামুইরহাট উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক।

সেখানে স্থানীয়দের বক্তব্য প্রচার করছিলেন তিনি। এ সময় পাম্পের পেটোয়া বাহিনী বড় চকগোপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সুফিয়ান পান্না সাংবাদিক এম এ মালেকের উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকে, এক পর্যায়ে হামলাকারি পান্নার নেতৃত্বে আরও ৮/৯ জন তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে সাংবাদিকের মোবাইল ফোন ভেঙ্গে দেয় ও তার কাছে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ বিষয়ে ভুক্তভোগী এম এ মালেক বাদী হয়ে ধামইরহাট থানায় এজাহার দায়ের করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মিন্টু রহমান তাৎক্ষনিক ভাবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে সার্বিক খোজ-খবর নেন এবং দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করে বলেন,সাংবাদিকদের উপর হামলার ঘটনা অতিব দুঃখজনক, আমরা দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়ে নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃখোরশেদ আলম গভীর দূঃখ প্রকাশ সহ তিব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দ্বাবি করেন।অন্যথায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষে সারা বাংলাদেশের সকল জেলা ও উপজেলা শাখা যে কোন পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category