মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

বিনোদন ডেস্ক:
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Share Now

এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা গণমাধ্যমে বলেন, ‘ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি।
আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করব এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন চম্পা।
পরবর্তী সময় ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন চম্পা। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।

দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে এই সম্মাননা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category