অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষােভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী মহানগরের আহবায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।