রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন সরকারের ভূমিকা নিয়ে এনসিপির বিবৃতি এআইয়ে পরিবর্তনের হাওয়া হজযাত্রীদের হয়রানি বন্ধে নীতিমালা ঘোষণা টিভিতে নিজের মৃত্যুর খবর দেখলেন অভিনেতা! রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন ৫৫ সদস্য নিয়ে দল গঠন করেছে আর্জেন্টিনা জনগণের স্বপ্নকে পূরণ করতে পারব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাবির জিয়া হলে তল্লাশি বিতর্ক, এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা স্থগিত সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের মর্যাদা অনন্য উচ্চতায় নিয়েছে: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের তেল বিক্রি, প্রথম দিনেই অনিয়মে ২ জন দণ্ডিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের তেল বিক্রি, প্রথম দিনেই অনিয়মে ২ জন দণ্ডিত
Share Now

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে  অ্যাপের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় একযোগে এ কার্যক্রম চালু করা হয়। তবে চালুর প্রথম দিনেই নিয়ম ভঙ্গের ঘটনায় ২ জন গ্রাহক শাস্তির মুখে পড়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই ব্যবস্থায় তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নেওয়া যাবে। এছাড়া একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, নিবন্ধিত অ্যাপ ব্যবহারকারীরা তুলনামূলক দ্রুত সেবা পাচ্ছেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২ জন গ্রাহক ধরা পড়েন। এর মধ্যে একজনকে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের জন্য অ্যাপ থেকে ব্লক করা হয়েছে। অপরজনকেও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ।
তিনি জানান, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অনিয়ম ও কালোবাজারি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category