রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান,  দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবীব অপু, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

এতে অন্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, আরইউজের সাবেক সভাপতি সরদার আব্দুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, আরইউজের কোষাধ্যক্ষ সম্পাদক হাবিলউদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice