বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে শহরের টাউন ক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আবু বাক্কারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, মোঃ নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লতিফুর রহমান।

এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন থেকে নির্বাচিত জামায়াত মনোনীত সংসদ সদস্যরা জেলাবাসীর প্রতি আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি নিজ নিজ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বসবাসযোগ্য ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, রমজানের তাৎপর্য, সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice