বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

চিত্রকলা বিভাগের সভাপতি ড. বনি আদমকে সাময়িক অব্যাহতি

রাবি প্রতিনিধি :
  • সোমবার, ২ মার্চ, ২০২৬
চিত্রকলা বিভাগের সভাপতি ড. বনি আদমকে সাময়িক অব্যাহতি
Share Now

শিক্ষার্থীদের অভিযোগ ও বিভাগের শিক্ষকদের অনাস্থার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. বনি আদমকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে অনাস্থা এবং তাঁর নিজ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পূর্বাপর খতিয়ে দেখে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে অধ্যাপক ড. বনি আদমকে ১ মার্চ থেকে সভাপতির দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। তদন্তের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলীকে বিভাগের সভাপতির দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. বনি আদম বলেন, “আমি আজ আদেশটি পেয়েছি। কোন শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমার জানা নেই। আমার শিক্ষার্থীরা, জানামতে, কোনো অভিযোগ দেয়নি। সম্প্রতি নতুন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভাগের শিক্ষকদের একটি অংশ অযৌক্তিকভাবে বিভাগে কয়েক দফায় অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করেছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা সচল করা হয়। আজ পর্যন্ত বিভাগের সার্বিক কার্যক্রম সচল ছিল। যেহেতু প্রশাসন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটিকে সাধুবাদ জানাই। আমিও চাই একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসুক।”

উল্লেখ্য, চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণের অভিযোগ তুলে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করেন বিভাগের একাংশ শিক্ষার্থী। এ সময় অধ্যাপক বনি আদমের শাস্তি দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category