রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইস মিল পাড়া এলাকার সাব্বির(২২) হত্যার মূল আসামিকে কিছুক্ষন পূর্বে শাহমখদুম থানা পুলিশ কর্তৃক চর খিদিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যা কান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে হাজির করা হবে। উল্লেখ্য যে, আজ দুপুর ১.৩০ টায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন পবা রাইস মিল পাড়ার শাহিন ইসলামের ছেলে সাব্বির (২২) কে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম@ জাসন(২৫) ফলকাটা ছুরি দিয়ে বুকে আঘাত করলে সাব্বির মৃত্যুবরণ করে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
