আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের শুভ সূচনা

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮২ রান তুলে আফগানিস্তান। পরের ইনিংসের দ্বিতীয় ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেই ফেলে আফগানরা। এরপরও জিততে পারলেন না রশিদ খান বাহিনী। ৫ উইকেটের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের যাত্রা শুরু করলো নিউজিল্যান্ড।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে ১০ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আউট হওয়ার আগে করেন ২৭ রান।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানরা। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর ফিফটি পূরণের পর ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ১ ও রাচিন রবীন্দ্র ০ রানে আউট হন।

তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরু চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। এদিকে ফিফটির দেখা পেয়েছেন সেইফার্ট। তার ইনিংস থামে ৬৫ রানে। ৪২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ২৮ রান আসে মার্ক চ্যাপম্যান।

এরপর ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন। ২৫ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice