ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংকারের মৃত্যু

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

রাজধানীর বাড্ডা এলাকার একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, গতকাল খবর পেয়ে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সুবীর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সুবীরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

তিনি আরও বলেন, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice