রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট সাতটি পদের বিপরীতে পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সবুর আলী পেয়েছেন ১ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আব্দুল আউয়াল ও সেক্রেটারি পদে ডালিম হোসেন শান্ত নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মাহবুব হোসাইন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মহিব্বুল আরেফিন ২৯ ভোট এবং হাবিল উদ্দিন হাবিব ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশিকুর রহমান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাইম হোসেন পেয়েছেন ২১ ভোট। নির্বাহী সদস্য পদে সোহেল মাহবুব ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং মো. ইফতেখার আলম বিশাল পেয়েছেন ২৬ ভোট।
নির্বাচনে মোট ৬৫ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহফুল সিদ্দিকী এবং অ্যাডভোকেট রজব আলী।
