রাজশাহীতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার:

রাজশাহী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) রাজশাহী সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ও আরএমপি’র মুখপাত্র গাজিউর রহমান
​কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) জনাব মো: আব্দুস সবুর। আয়োজিত এ সভায় রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাহারুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান

রাজশাহী জেলা তথ্য কার্যালয়ের পরিচালক নাফেয়ালা নাসরিন।
​কর্মশালায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দায়িত্ববোধ বজায় রাখা এবং সংবাদ পরিবেশনে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice