ইবি শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো: মাসুদ রুমি মিঠুনকে আহ্বায়ক এবং রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ার পারভেজ।

‎মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

‎​নবগঠিত কমিটির ​যুগ্ম আহ্বায়কবৃন্দ হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো: আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো: আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী এবং সানভীর অনিক।

‎​এই আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন
‎কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো: আশিক ইকবাল, মো: মেহমুদ হাসান উৎস, মো: সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, রকিবুল ইসলাম অংকন, মো: আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো: সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

‎​কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ইবি ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice