রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে হামলা: যুবক আহত

প্রতিবেদক: রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরের মতিহার থানাধীন মৌলবী বুধপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ জনি ইসলাম (২৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত জনি ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুন রাত আনুমানিক ১০টার দিকে মৌলবী বুধপাড়া (৩০ নম্বর ওয়ার্ড) এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন।

রাজশাহী মেডিকেল সুত্রে জানা যায়, জনি ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তার মাথা ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন বলেন, “ঘটনাটি উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice