রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক ও মোঃ ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব পদের দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (০২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়কবৃন্দ আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত এবং সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে যে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নবনির্বাচিত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর এমদাদুল হক লিমনের সমর্থক ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। লিমনের হাত ধরে রাজশাহী মহানগর ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
