রাবিতে হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পোঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (১মে) দুপুরে সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন হল সংসদের নেতারা। এসময় উপস্থিত ছিলেন হলটির প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম।

জানা যায়, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২৫-৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।

বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, আমরা গত বছর বিজয় ২৪ হলের প্রত্যেকটি লিচু গাছের লিচু প্রতিটি রুমে বন্টন করে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় এই বছরে আমরা শিক্ষার্থীদের সাহায্যে গাছ থেকে লিচু নামাচ্ছি। তারপর এগুলো আমরা প্রত্যেক রুমে রুমে শিক্ষার্থীদের মাঝে বন্টন করে দিব। হলের এসব ফলপাড়ার আনন্দ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই যে একটি উৎসবমুখর পরিবেশ সেটি আর অন্য কোথাও পাওয়া যাবে না।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করবো। লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice