মে দিবসে আরইউজের আলোচনা সভা: সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চিতের দাবি

সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

তিনি বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে নায্য মুজুরি দেওয়া হয়না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পাননা। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না। আমাদের দাবি অতিদ্রুত সাংবাদিকদের নায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখনে আরইউজের সহ-সভাপতি মইন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ। সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice