রাবি ছাত্র ফেডারেশনের নেতৃত্বে তাসনুভা-ওয়াহিদ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তাসনুভা আমিন ও সদস্য সচিব ওয়াজিদ শিশির অভি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার সদস্য (দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র রায়। অন্যান্য সদস্যরা হলেন শাহিন শিকদার (অর্থ বিষয়ক দায়িত্ব প্রাপ্ত), আব্দুল হামিদ (প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্ব প্রাপ্ত), নাজমুল হাসান (দপ্তর বিষয়ক দায়িত্ব প্রাপ্ত) ও ইব্রাহিম সামি (পাঠচক্র বিষয়ক দায়িত্ব প্রাপ্ত)

উল্লেখ্য, কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অর্থ-সম্পাদক ফারহানা মানিক মুনা এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২ টি পদ শূন্য রেখে ৯ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice