রাজশাহীতে নারী প্রদর্শককে জুতাপেটা! তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থিত দাওকান্দি সরকারি কলেজ-এ পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিন সদস্যের এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাজশাহীর দুর্গাপুর উপজেলার উক্ত কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কলেজের এক নারী প্রদর্শককে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।

ঘটনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে বিভাগের যুগ্মসচিব (কলেজ-২ অধিশাখা)কে আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১, সরকারি কলেজ শাখা)কে সদস্য এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিস্তারিত তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice