হিরার মেয়ের বিয়ে উপলক্ষে যুবদলের আর্থিক উপহার

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে সহায়তা প্রদান করেছে রাজশাহী মহানগর যুবদল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর অলকার মোড়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মুজিবুল হক মিলন, নাফিজ ইমতিয়াজ ড্যানীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কিসমত আলী হিরা দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তার এই নিষ্ঠা ও অবদান দলীয় নেতাকর্মীদের কাছে প্রশংসিত।
এ সময় নেতৃবৃন্দ কিসমত আলী হিরার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice