রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৩৬.৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬.৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় একটি টোকস অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং সেখান থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাহজাহান আলী ও বিদ্যুৎ ইসলাম । তাদের কাছ থেকে ৩৬.৭ কেজি গাঁজা ছাড়াও ২টি মোবাইল ফোন ও ৩ টি সিম সহ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তারা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল বলেও জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice