রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন

‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় নগরীর কুমারপাড়া অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে এক জন মোটরসাইকেল চালক ৫ দিনে এক বার ৫০০ টাকার এবং মাইক্রো বা কার ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবোন। গ্রাহকদের হয়রানি ও জ¦ালানি তেলের অবৈধ জমুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

গ্রাহরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন। কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice