রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে কড়া বার্তা

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কারসাজি এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

একইসঙ্গে গ্রাম আদালত পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং এবং ধর্ষণ রোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির প্রফেসর আ. খালেক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice