আওয়ামী দুঃশাসনের মতো দৃশ্য দেখা গেছে: পরওয়ার

গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপি, হামলা, জুলুম, নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বগুড়ার নির্বাচনে যে হামলার ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই দুই আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা হোক। সংসদে দাঁড়িয়ে সদস্যরা বলছেন যে, একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনও একই কথা বলছে। অথচ গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় এমন অনেক ব্যক্তি ভোটকেন্দ্রে ঢুকে পড়ছেন। তারপরও কিভাবে প্রধান নির্বাচন কমিশনার বলতে পারেন যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে?

তিনি বলেন, এতো জীবনের বিনিময়ে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সে লড়াইয়ের একটি অংশ হিসেবে আয়োজিত নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনের আবারো সেই আওয়ামী দুঃশাসনের মতো দৃশ্য দেখা গেছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক, তাহলে এ সংকট দূর হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইস্লামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice