শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়।

এসময় ‘শিশির মনির শিশির মনির ভূয়া ভূয়া’; ‘রাকসু রাকসু ভূয়া ভূয়া’, ‘ফুয়াদ ফুয়াদ ভূয়া ভূয়া’, ‘রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড, লাল কার্ড’ এসব স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী যে আইন মানেন না, মুক্তিযুদ্ধ মানেনা। যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের মতো জাইগায় যেখানে শহিদদের স্মরণ করা হয়। এমন জায়গায় রাকসু’র লজ্জাজনক প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।”

এসময় অন্য একজন শিক্ষার্থী বলেন,
“রাজশাহী বিশ্ববিদ্যালয় মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্চিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার আল বদর আল সামস বাহিনীর এজেন্টদের কোন স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজনের হত্যাকারীর পক্ষে সাফাই গায় তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করছি।”

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে : সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসাবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice