আমবাগান থেকে ৯ কেজি গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে প্রায় ৯ কেজি গান পাউডার সদৃশ পদার্থসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার(৩০ মার্চ) সকালে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) রাত ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালানো হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়।

এছাড়াও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে রয়েছে কাঁচের টুকরা (১.২০০ কেজি), লোহার পেরেক (৪০০ গ্রাম), ৩০টি প্লাস্টিকের কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, টহল দলের কাছে তথ্য আসে যে, উক্ত স্থানে সন্দেহজনক কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। তবে এসময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুদ করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice