বড় দায়িত্বে আসতে আগ্রহী হান্নান সরকার

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স ও সাফল্য পেতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড থেকেই হতাশা নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। বিশ্বকাপ শেষে নতুন করে যুব দল নিয়ে আর কোনো প্রোগ্রাম বা দল গঠন করেনি বিসিবি। এমনকি অ-১৯ দলের প্রধান কোচের দায়িত্বে নাভিদ নেওয়াজকে আর না রাখারও সম্ভাবনা তৈরি হয়েছে। তেমন কিছু হলে প্রধান কোচ হিসেবে দেখা যাবে নতুন কাউকে।

জুন পর্যন্ত বাংলাদেশ অ-১৯ দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ রয়েছে নাভিদের সঙ্গে। তার সঙ্গে চুক্তির মেয়াদ আর নাও বাড়াতে পারে বিসিবি। সামনে ইয়ুথ ক্রিকেট লিগ শেষেই নতুন করে গঠিত হবে বয়সভিত্তিক ক্রিকেটের এই দল। তার আগে আলোচনায় দলটির প্রধান কোচ নাভিদ। তার দায়িত্বের মেয়াদ না বাড়লে বাংলাদেশ যুব দলের প্রধান কোচ হতে চান হান্নান সরকার।

জানা গেছে, পরবর্তী মৌসুম (২০২৮ সাল) পর্যন্ত হান্নান অ-১৯ দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছা বিসিবিকে জানিয়েছেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হান্নান। তিনি বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে চেয়েছি। বিসিবিকে ও গেম ডেভেলপমেন্টকে জানিয়েছি। এ ছাড়া চেয়ারম্যান আসিফ (আকবর) ভাইকেও জানিয়েছি, সহ-সভাপতি ফারুক ভাইকে জানিয়েছি। তারা এখনও চিন্তা করতেছে, কিছু জানায়নি আমাকে।’

যুব ক্রিকেটার বাছাইয়ের কাজ করার অভিজ্ঞতা থেকে তাদের নিয়ে পরিকল্পনা আছে বলেও জানালেন সর্বশেষ বিপিএলজয়ী এই কোচ, ‘যদি বিসিবির অন্য বিদেশি কোচ পছন্দ থাকে, তাদের যখন ইন্টারভিউ নেবে আমাকেও নিতে পারে। তখন বিসিবি জানতে পারবে এই দলটা নিয়ে আমার পরিকল্পনার কথা। আমি অনেক বছর ধরে যুক্ত ছিলাম এই অনূর্ধ্ব-১৯ দলের সিলেক্টর হিসেবে। আমি আসলে চাচ্ছি যুবাদের প্রধান কোচ হতে। এটা আমি খুব ভালোভাবে জানিয়েছি বিসিবিকে।’

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice