প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাত

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস
রাজশাহীতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। মঙ্গলবার (১০ মার্চ) কর্মকর্তাদের কার্যালয়ে সংগঠনটির সদস্যরা এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সব কর্মকর্তার কাছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বিগত এক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম সম্বলিত লিখিত প্রতিবেদন তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
এদিন দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করা হয়। এরপর রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীর সাথেও সাক্ষাত করেন সংগঠনটির সদস্যরা।
এদিকে, দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত করা হয়। এরপর রাজশাহীর সিভিল সার্জন  ডা. এস আই এম রাজিউল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন সংগঠনটির সদস্যরা। কর্মকর্তারা সংগঠনটির সদস্যদের জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে এসব কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
এদিন সংগঠনটির সদস্য সোহান আহমেদ, ইকবাল মাহমুদ, নাজমুল হাসান, রুদ্র কুমার দাস, মুবিন আল মাহদি, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice