চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

রবিবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ জানায়, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানে, নিজ বাড়ি থেকে এবরান আলীর ছেলে আলী হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা মোট ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা হেরোইনসহ আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice