চাঁপাই নবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিশাল গণমিছিল

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বড় ইন্ডারা মোড়ে এসে জড়ো হন। পরে সেখান থেকে শুরু হওয়া গণমিছিলটি বাতেন-খাঁ মোড়, শান্তিমোড় ও বিশ্বরোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে বিশাল গণজমায়েতের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল চলাকালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice