চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টোলঘরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মোহাইমিনুল ইসলাম, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুর রহমান বর্তমান সভাপতি আব্দুল আজিজ এবং সেক্রেটারি মো: ইউসুফ আল গালিব। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice