রাবি জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কুরাইশী-সবুজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবুল হাসান কুরাইশী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনটির বার্ষিক পিকনিক অনুষ্ঠানের পর নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

১৩০ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির ঘোষণা দেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রুমেল আহমেদ ও ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল হাই। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি এম কামিল আহমেদ, আতিক উল্লাহ এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী গুটিকতক শিক্ষার্থীদের হাত ধরে মতিহারের সবুজ চত্ত্বরে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সূচনা হয়েছিল জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন (বৃহত্তর সিলেট) রাজশাহী বিশ্ববিদ্যালয়’র। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাবিতে অবস্থানরত সিলেটি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice