পরিত্যক্ত অবস্থায় গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি লিচুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার সদৃশ পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন একটি লিচুবাগান থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

র‍্যারের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩.৩০৬ কেজি গান পাউডার সদৃশ পদার্থ, কাঁচের গুঁড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, দুটি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ছয়টি গ্যাস লাইটার।

উদ্ধারকৃত এসব সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice