হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

রাজশাহীতে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এসব উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখান থেকে ৫০ জনের চোখের ছানির অপারেশন করা হবে।

এছাড়া পবিত্র ওরশ উপলক্ষে আগামী শুক্র, শনি ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার জন করে মানুষের খাবারের ব্যবস্থা থাকবে। তাছাড়া অন্যান্য দিনেও বিন্যামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice