আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁড়াশি ড্রিল শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

রাজশাহীর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে আরএমপি সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে। আজ বিকেল ৪টা থেকে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এতে আরএমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন।

সাঁড়াশি এই অভিযান পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান।

নগরীর লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হলো নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice