রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন সরকারের ভূমিকা নিয়ে এনসিপির বিবৃতি এআইয়ে পরিবর্তনের হাওয়া হজযাত্রীদের হয়রানি বন্ধে নীতিমালা ঘোষণা টিভিতে নিজের মৃত্যুর খবর দেখলেন অভিনেতা! রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন ৫৫ সদস্য নিয়ে দল গঠন করেছে আর্জেন্টিনা জনগণের স্বপ্নকে পূরণ করতে পারব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাবির জিয়া হলে তল্লাশি বিতর্ক, এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা স্থগিত সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের মর্যাদা অনন্য উচ্চতায় নিয়েছে: প্রধানমন্ত্রী

৫৫ সদস্য নিয়ে দল গঠন করেছে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
Share Now

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। এক মাস আগেই মেগা ইভেন্টটির জন্য স্কোয়াড চূড়ান্ত করতে হবে প্রতিযোগী দলগুলোকে। ইতোমধ্যে লিওনেল স্কালোনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে ফেলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখান থেকে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ২৬ জন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপের ২৩তম আসর বসবে। আর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে দলটির প্রধান কোচ স্কালোনি এক সংবাদ সম্মেলনে জানান, তিনি একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) জমা দিয়েছেন। এই তালিকায় যেমন বিশ্বকাপের জন্য নিশ্চিত খেলোয়াড়রা থাকবেন, তেমনি থাকবেন ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও।

টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)
মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ)
ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

তবে আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা পেতে বিভিন্ন পজিশনের বেশ কয়েকজন ফুটবলারের মাঝে প্রতিযোগিতা চলছে। তৃতীয় গোলরক্ষক হওয়ার দৌড়ে আছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ। এই লড়াইয়ে এখন পর্যন্ত মুসো এগিয়ে। ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুয়া ও গ্যাব্রিয়েল রোহাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেন্টারব্যাক পজিশনে বাড়তি অপশন হিসেবে মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনা সুযোগ পেতে পারেন।

এ ছাড়া মিডফিল্ড ও আক্রমণভাগে জিওভানি লো সেলসোর সুযোগ নির্ভর করছে তার ফিটনেসের ওপর। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে।

চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন যারা
গোলরক্ষক : ফাকুন্দো কাম্বেসেস
ডিফেন্ডার : কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার
মিডফিল্ডার : অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া
ফরোয়ার্ড : পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category