শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী মিলন সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে প্রতিমন্ত্রী শরীফুল আলম অন্য দেশের সাথে সম্পর্ক করা নিয়ে ভাবছে আমিরাত টেকসই অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মন্ত্রী আওয়ামী দুঃশাসনের মতো দৃশ্য দেখা গেছে: পরওয়ার হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ হজযাত্রীদের নতুন বার্তা দিল সরকার মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

হজযাত্রীদের নতুন বার্তা দিল সরকার

নিউজ ডেস্ক
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Share Now

হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে যাত্রীদের বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক বার্তায় হজযাত্রীদের সতর্ক করে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে। তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্কবার্তা দিয়ে বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগও হারাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category