দেশে জ্বালানি তেলের দাম এপ্রিলে বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে সরকারের জ্বালানি বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে—
এই মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।