রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন সরকারের ভূমিকা নিয়ে এনসিপির বিবৃতি এআইয়ে পরিবর্তনের হাওয়া হজযাত্রীদের হয়রানি বন্ধে নীতিমালা ঘোষণা টিভিতে নিজের মৃত্যুর খবর দেখলেন অভিনেতা! রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন ৫৫ সদস্য নিয়ে দল গঠন করেছে আর্জেন্টিনা জনগণের স্বপ্নকে পূরণ করতে পারব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাবির জিয়া হলে তল্লাশি বিতর্ক, এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা স্থগিত সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের মর্যাদা অনন্য উচ্চতায় নিয়েছে: প্রধানমন্ত্রী

রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন ও অনলাইন পোর্টাল চালু

রাবি প্রতিনিধি :
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন ও অনলাইন পোর্টাল চালু
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে রাবি চিকিৎসা কেন্দ্রে নতুন মেডিকেল অটোমেশন সফটওয়্যার এবং এর অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই সফটওয়্যার ও অনলাইন পোর্টাল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসকগণ ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন, যেখানে রোগীর লক্ষণ, রোগের নাম, প্রয়োজনীয় ওষুধ, প্যাথলজিক্যাল টেস্টসহ অন্যান্য পরামর্শ প্রেসক্রিপশনে উল্লেখ থাকবে। একইসাথে চিকিৎসাসেবার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এতে করে পরবর্তী চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

এছাড়া, মেডিকেল সেন্টারে করা বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এর রিপোর্টও এই পোর্টালের মাধ্যমে দেখা ও ডাউনলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রের সেবাকে আরও ব্যবহারকারী বান্ধব এবং সহজতর করার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসা কেন্দ্র ব্যবহারকারীদের এই সফটওয়্যারের মাধ্যমে অধিকতর ও দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

নতুন এই ওয়েব পোর্টালটি medical.ru.ac.bd লিংকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইন্টারনেট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, পূর্বে মেডিকেল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রাবির আইডি কার্ড ব্যবহার করে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে হতো। একইসাথে পূর্বের পদ্ধতিও চালু থাকবে। নতুন অনলাইন পোর্টাল চালু হওয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক, সহজ এবং সময়সাশ্রয়ী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category