মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ইসরায়েলের আগ্রাসনে শবে কদরেও ফাঁকা মসজিদে আকসা স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে র‌্যাবের অভিযানে রিভলবার ও তাঁজা গুলি উদ্ধার সিরিজ জিতল বাংলাদেশ, জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে গুপ্তচরবৃত্তি, গ্রেপ্তার ৫০০ নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়: সিইসি পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে এবি পার্টির কড়া প্রতিক্রিয়া

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

রাবি প্রতিনিধি :
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬
রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন সাবেক উপাচার্য।

এবিষয়ে জানতে চাইলে নতুন এই উপাচার্য জানান, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাননি বলে জানিয়েছেন তিনি।

ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষা জীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। এমনকি গবেষণায় কাজেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories