জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোঃ মোবাশ্বের আলীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। এ ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি গণকপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী কলেজ ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে নিউ মার্কেট ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোবাশ্বের আলী রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।