শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года হাম পরিস্থিতি দেখতে জেলা হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন প্রধানমন্ত্রীর উপহার পেলেন অসহায় টুলি মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল রাজশাহী সংগ্রামী টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের অভিপ্রায় অস্বীকার মানেই জনগণের বিপক্ষে অবস্থান বাধা কাটিয়ে অর্ধযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫৪ শিক্ষক নিয়োগ রাবিতে AI শিক্ষা বিস্তারে নতুন পদক্ষেপ, কোর্স চালুতে কর্মশালা

মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্ক
  • শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Share Now

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category