মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ইসরায়েলের আগ্রাসনে শবে কদরেও ফাঁকা মসজিদে আকসা স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে র‌্যাবের অভিযানে রিভলবার ও তাঁজা গুলি উদ্ধার সিরিজ জিতল বাংলাদেশ, জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে গুপ্তচরবৃত্তি, গ্রেপ্তার ৫০০ নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়: সিইসি পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে এবি পার্টির কড়া প্রতিক্রিয়া

পুলিশে রদবদল

নিউজ ডেস্ক
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬
Share Now

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখাতে (এসবি) নতুন প্রধান পদায়ন করেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আখতার হোসেন চৌধুরীকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন বিশেষ শাখাতে (এসবি) ও পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই বদলির মাধ্যমে পুলিশের বিশেষায়িত ইউনিটে তিন জন নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি)ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন এ ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories