শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে ছাত্রদল নেতা লিমন

সিটিজেন ভয়েস ডেস্ক
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে ছাত্রদল নেতা লিমন
Share Now

“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে শহীদ পরিবার ও আহতদের খোঁজ-খবর নেওয়া এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় তারা পুলিশি রিমান্ডে নিহত ১৪ নাম্বার ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আইনুর রহমান মুক্তার পরিবার, ছাত্রলীগ ও যুবলীগে হামলায় নিহত ২৮ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মনোয়ার হোসেনের পরিবার এবং ৫ আগস্ট রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের ছোঁড়া গুলিতে আহত সালমানের খোঁজখবর নেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীরা সেই নিহত ও নির্যাতিত পরিবারগুলোর পাশে থেকে তাদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এসময় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, রাজশাহী মহানগর ছাত্রদল সবসময় শ্রদ্ধাভরে তাদের স্মরণ করবে এবং পরিবারের পাশে থাকবে। সেই সাথে তারেক রহমানের সকল দিকনির্দেশনা অনুযায়ী দলের জন্য সর্বোচ্চ করে যাবেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, মহানগর ছাত্রদল নেতা ও মতিহার থানা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি এবং রাজশাহী কলেজ ছাত্রদল নেতা রাব্বি শেখসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories