শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

জাতীয় দলে ফিরতে মরিয়া সাব্বির, চাইলেন দোয়া

নিউজ ডেস্ক
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
Share Now

জাতীয় দলের হয়ে ২০২২ সালে সবশেষ খেলেছিলেন সাব্বির রহমান। ক্রাইস্টচার্চে সেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। প্রায় সাড়ে তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও, জাতীয় দলের হয়ে খেলার আশা ছাড়েননি ডানহাতি এই ব্যাটার। একইসঙ্গে সমস্ত ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাওয়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

জাতীয় দলে ফেরার আশায় দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন সাব্বির। খুব ভালো পারফরম্যান্স অবশ্য এই সময়ে করতে পারেননি। মাঝে-মধ্যে দুয়েকটি ইনিংসে আলোচনায় আসেন, আবার হারিয়ে যান ধারাবাহিকতার অভাবে। যে কারণে মাঝে কয়েকবার জাতীয় দলের আসার আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সুযোগ হয়নি তার।

সবশেষ বিপিএলে সাব্বির খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। এবারের আসরে খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি। দেশের ক্রিকেটাররা যখন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ছুটিতে আছেন, এই সময়ে শুভেচ্ছা জানাতে গিয়ে জাতীয় দলে ফেরা নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা জানান সাব্বির।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাব্বির লিখেছেন, ‘আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলব অথবা কবে ঢুকব। তো আমার উত্তর হয় আল্লাহ-পাক যেদিন হুকুম দেবেন, সেদিন ইনশা-আল্লাহ। আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সঙ্গে, যা আমি শেষ ৩/৪ বছর ধরে করছি এবং আমি করে যাব ইনশা-আল্লাহ। সবাই আমার জন্য দুয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories